শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল- সাধারণ সম্পাদক- আসিফ

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 12.05.2026 - 07:10 PM
Share icon
Image

নিজস্ব সংবাদাতা: শেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্বকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেন।

Share icon