আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ৩০ নভেম্বরের বিক্ষোভ সফল করতে শেরপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
শেরপুরে আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে শেরপুর সদর উপজেলা বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মাধবপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে আয়োজিতব্য বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলী।
সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে কাজ করতে হবে। দলীয় সাংগঠনিক শক্তি সুসংহত করার পাশাপাশি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আলহাজ মো. হযরত আলী বলেন, দলীয় কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন, সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি সফল করতে হবে। নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের স্বার্থে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শহর বিএনপির আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফল করতে পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাদ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এবং জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ ও পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
