নালিতাবাড়ী সোহাগপুর বিধবাপল্লীতে 'সৌরজায়া' স্মৃতিসৌধের ফলক উন্মোচন

রবি, 20.02.2022 - 07:51 PM
Share icon
Image

শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর বিধবাপল্লীতে 'সৌরজায়া' সোহাগপুর বিধবাপল্লী স্মৃতিসৌধ এর ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ এই ফলক উন্মোচন করেন। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বীরজায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন, নেজারত ডেপুটি কালেক্টর সাদিক আল শাফিন, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) সানাউল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার সীমন্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘন্টার তান্ডব চালায়। তান্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে।

Share icon