শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ

মোহাম্মদ দুধু মল্লিক: ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
মঙ্গল, 06.10.2026 - 08:27 PM
Share icon
Image

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী (লিচু বাগান) নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Share icon