অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 23.06.2026 - 08:58 PM
Share icon
Image

অপপ্রচার, ষড়যন্ত্র এবং বিভিন্ন নাশকতা ও অরাজকতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা যুবদল, উপজেলা যুবদল ও শহর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon